ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৬:৪৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হয়ে যা বললেন মিম  

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোট বেলা থেকেই ব্রাজিল দলের সাপোর্টার তিনি। সোমবার (২৮ নভেম্বর) ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেখেছেন মিম। ম্যাচের শুরুতে অভিনেত্রীর বুকে রীতিমতো কাঁপন ধরে গেলেও অবশেষে ব্রাজিলের জয়ে ব্যাপক উচ্ছ্বাসিত ‘পরাণ’ খ্যাত অভিনেত্রী।

খেলা শেষে পছন্দের দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেছেন মিম। ছবিতে দেখা যায়, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর জার্সি পরে আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রকাশ করেছেন তিনি।

ছবির ক্যাপশনে লিখেছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল খুব ভালো খেলেছে। পরবর্তী ম্যাচে আরও ভালো খেলবে।

প্রসঙ্গত, নিজের পছন্দের দল হেরে গেলে অনেক কষ্ট পান ‘দামাল’ খ্যাত অভিনেত্রী। এর আগে ২০১৪ সালে ব্রাজিল হেরে যাওয়ায় চোখের পানিও ফেলেছেন তিনি। তবে চলতি বছর ব্রাজিলই কাপ নেবে বলে আশা করছেন মিম। ড়েছে নির্মাতাদের চোখে-মুখে।