ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৭ নারী প্রার্থী জয়ী, ভোটের ব্যবধান চোখে পড়ার মতো ঢাকার ২০ আসনের লড়াই শেষ, জয়ী হলেন যারা ২৯৭ আসনে ফল ঘোষণা, চট্টগ্রাম‑২ ও ৪ স্থগিত নির্বাচনে বিজয়ী বিএনপিকে চীনের অভিনন্দন আজও রাজধানী ফাঁকা, কাটেনি ভোটের আমেজ

ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে ৪ সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫১ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

ব্রাহ্মণবাড়িয়ায় পিয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবীনগরে পৌর সদরের গ্রামীণ জেনারেল হাসপাতালে আজ বুধবার ভোরে এ শিশুদের জন্ম হয়। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।

 

গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সামী ত্বা-হা কবীর (মীম) জানান, বুধবার ভোরে পিয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। নরমাল ডেলিভারিতে বাচ্চাগুলি ভূমিষ্ট হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু মেয়ে এবং একটি ছেলে। বর্তমানে মা এবং শিশুরা সুস্থ আছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, পেয়ারা বেগম দম্পতির এর আগে আরো চারটি সন্তান রয়েছে।