ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৬:১৬:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবি, নারী-শিশুসহ ১৭ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে ১০ জন। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ভাতের খলা এলাকার লইসকা বিলে এ ঘটনা ঘটে। এছাড়াও ট্রলার ডুবির ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে হতাহতদের উদ্ধারে এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি ফায়ার সার্ভিস।  

খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার আনিসুর রহমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলা প্রশানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।  

জানা গেছে, বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান চলছে এখনো।