ব্রিটিশ জ্যাজ গায়িকা ডেম ক্লিও লাইন মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
প্রতীকী ছবি।
ব্রিটিশ জ্যাজ গায়িকা ও অভিনয় শিল্পী ডেম ক্লিও লাইন ৯৭ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছিলেন প্রথম ব্রিটিশ গায়িকা যিনি জ্যাজ বিভাগে গ্র্যামি পুরষ্কার জিতেছিলেন। তিনি রে চার্লস এবং ফ্রাঙ্ক সিনাত্রাসহ অসংখ্য বিখ্যাত শিল্পীদের সঙ্গে পরিবেশনা করেছিলেন।
তবে, তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার স্বামী, প্রয়াত সঙ্গীতশিল্পী এবং সুরকার জন ড্যাঙ্কওয়ার্থ, যার সঙ্গে তিনি ১৯৫০-এর দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন।
তারা বাকিংহামশায়ারে স্টেবলস আর্টস সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, অন্যতম প্রতিষ্ঠাতা এবং আজীবন সভাপতি ডেম ক্লিও লাইনের মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত।
স্টেবলস দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেভিড মেডোক্রফ্ট বলেন, ‘ডেম ক্লিও একজন অসাধারণ অভিনয়শিল্পী ছিলেন। যাকে সারা বিশ্বের দর্শকরা ভালোবাসতেন। তরুণদের সঙ্গীত শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য তার যে প্রতিশ্রুতি, তা দ্য স্টেবলসের কাজের মাধ্যমে অব্যাহত থাকবে।’
প্রধান নির্বাহী ও পরিচালক মনিকা ফার্গুসন বলেন, ‘ডেম ক্লিও ভক্ত, অন্যান্য সঙ্গীতশিল্পী এবং দ্য স্টেবলস কর্মী ও স্বেচ্ছাসেবকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। আমরা তার অভাব অনেক বেশি অনুভব করবো। তিনি তার অনন্য প্রতিভার মাধ্যমে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।’
এখানে উল্লেখ্য যে, ২০১০ সালের ফেব্রুয়ারিতে, দ্য স্টেবলসের ৪০ বছর উদযাপনের জন্য ডেম ক্লিও দম্পতির একটি কনসার্ট আয়োজন করা হয়। কিন্তু তা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে, জন ড্যাঙ্কওয়ার্থ মারা যান।
পরে ডেম ক্লিও এবং পরিবারের অন্যান্য সদস্যরা কনসার্টটি চালিয়ে যান। অনুষ্ঠানের শেষে দর্শকদের কাছে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







