ব্রিটিশ রাজপরিবারে আবারো বিয়ের বাদ্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:০১ পিএম, ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার
ব্রিটেনের রাজ পরিবারে আবারো বিয়ের বাদ্য বাজতে যাচ্ছে। চলতি বছর বিয়ে করেছিলেন প্রিন্স হ্যারি ও বেগান মার্কেল। এর পাঁচ মাসের মধ্যে ব্রিটিশ রাজপরিবারে দ্বিতীয় বিয়ের ঘটনা ঘটতে চলেছে।
রানী দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস এজিনে শুক্রবার জ্যাক বুকসব্যাংককে বিয়ে করতে যাচ্ছেন। গত সাত বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছিল। এবার তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে উইন্ডসর ক্যাসেলে। স্থানীয় সময় সকাল ১১টায় বিয়ের কাজ শুরু হবে এবং তা এক ঘন্টা ধরে চলবে। অনুষ্ঠানে ৮শরও বেশি অতিথি অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজ পরিবারের সিনিয়র সদস্যরাও এতে অংশ নেবেন।
লাল ভেলভেট ও চকলেটের তৈরি কেক বিয়ের খাবারের মূল আকর্ষণ। কেক ডিজাইনার শফি ক্যাবট একে বিশেষ ও চমৎকার হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি আইটিভিতে লাইভ সম্প্রচার করা হবে। সকাল নয়টা ২৫ মিনিট থেকে ১২ টা ৩০ পর্যন্ত পুরো সময় ধরে অনুষ্ঠানটির সম্প্রচার চলবে।
এদিকে বিয়ের এতোসব আনুষ্ঠানিকতাকে অনেকটাই ম্লান করে দিচ্ছে প্রতিবাদকারীদের একটি পিটিশন। বিয়েতে নিরাপত্তা খরচ বাবদ ২৬ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে। আর এসব অর্থের উৎস জনগণের কর। ফলে ব্রিটিশ রাজতন্ত্র বিরোধী একটি গ্রুপ পিটিশনে ২৮ হাজারেরও বেশি লোকের স্বাক্ষর নিয়েছে। পিটিশনে স্বাক্ষরকারীরা খরচ বাঁচাতে অনুষ্ঠান থেকে ১৫মিনিট সময় কমাতে বলেছে। এছাড়াও খবর কমানোর জন্য তারা ছাদে মোতায়েন স্নাইপার ও জ্যামিক ডিভাইস বাদ দিতে বলেছে। এই ডিভাইস দিয়ে ড্রোনকে অকার্যকর করে ফেলা যায়।
উল্লেখ্য, প্রিন্সেস এজিনে ব্রিটিশ রাজসিংহাসনের নবম উত্তরাধিকারী। তার জন্ম ১৯৯০ সালের ২৩ মার্চ লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালে।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











