ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের পরনে বাংলাদেশের তৈরি পোশাক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের পরনে দেখা গেছে বাংলাদেশি কোম্পানির তৈরি পোশাক। সম্প্রতি এমবিএম গ্রুপের জি-স্টার প্যান্ট পরিহিত ছবিতে দেখা গেছে ব্রিটিশ এ রাজবধূকে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিএমইএ। শুক্রবার বিজিএমইএর মহাসচিব ফয়জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিএম গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মাহমুদুর রহমান। বর্তমানে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম রহমান। সম্প্রতি ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে এ প্রতিষ্ঠানের জি-স্টার প্যান্ট পরিধান করতে দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মেইড ইন বাংলাদেশ’ পোশাকের জন্য ব্র্যান্ড হিসেবে বিশ্বের ১৬০টিরও অধিক দেশের কোটি কোটি মানুষের বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, শ্রমিক ও উদ্যোক্তাদের প্রতিশ্রুতি এবং শ্রেষ্ঠত্বের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়া বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করেছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ তথা বিজিএমইএর জন্য এটি গর্বের বিষয় যে আমাদের সদস্য প্রতিষ্ঠানের তৈরি করা পোশাক এখন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও পরিধান করছেন। এর মাধ্যমে প্রমাণ হয় ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগটি বিশ্বমানের সমার্থক হয়ে উঠেছে, যা কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করা যায়।
তিনি বলেন, আমরা আমাদের পোশাক-শিল্প নিয়ে গর্বিত। শিল্পটি শুধুমাত্র যে বাংলাদেশের আর্থ-সামাজিক রূপান্তরে গভীর অবদান রাখছে তা নয়। বরং লাখ লাখ মানুষকে দারিদ্র্যের অতল গহ্বর থেকে বের করে আনছে, নারীর ক্ষমতায়ন করছে। নারীশিক্ষার পথ প্রশস্ত করছে। একইসঙ্গে বিশ্বের একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড তৈরি করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব






