ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ৩:২৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ব্রিটিশ শীর্ষ নারী সন্ত্রাসী সামান্থা লিউদওয়েদ

আপডেট: ০৬:৪১ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার

1431973889উইমেননিউজ ডেস্ক, ঢাকা : সোমালিয়া এবং কেনিয়ায় বিভিন্ন সময় হামলা করে চারশ’ মানুষ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ব্রিটেনের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা নারী সামান্থা লিউদওয়েদ। গত মাসে কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে যে ১৪৮ জনকে হত্যা করা হয় তারও পরিকল্পনাকারী এই নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর নিউজ সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে গতকাল সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ৩২ বছর বয়সী সামান্থা লন্ডন ইউনিভার্সিটি থেকে অনার্স ডিগ্রি নিয়েছেন। চার সন্তানের মা সামান্থা একজন বিধবা। লন্ডনের ৭/৭ আত্মঘাতী বোমা হামলার একজন তিনি। এরপরই তিনি ব্রিটেন ত্যাগ করেন এবং ধারণা করা হচ্ছে, তিনি তার চেহারায় পরিবর্তন ঘটিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, আফ্রিকা ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হাত ধরে তিনি এই পথে পা বাড়িয়েছেন। ২০১৩ সালে কেনিয়ার নাইরোবিতে ওয়েস্টগেট শপিংমলে হামলা চালায় আল-শাবাব যাতে নিহত হয় ৬৭ জন। এই হামলার মূলে আছেন এই নারী। কর্মকর্তারা জানিয়েছেন, সামান্থা আল-শাবাব নেতা আহমেদ উমরের ডান হাত। ইন্টারপোল সাবেক সৈনিকের মেয়ে সামান্থার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। বিশ্বের ২শ’টি দেশের নিরাপত্তা বাহিনী তাকে খুঁজছে। ১৯.০৫.২০১৫