ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।প্রতিবেদনে বলা হয়, সোমবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং দেশটির বর্তমান এই পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী মনোনীত করা হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ নারী এই রাজনীতিক এমন এক সময়ে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন যখন যুক্তরাজ্য জীবনযাত্রার সংকট, শিল্প অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে।
সোমবার ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নিয়ে দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে লিজ ট্রাসের টানা কয়েক সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতার পর আজ দলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
আর এর মাধ্যমে অবসান ঘটবে বরিস জনসনের শাসনের। টানা কয়েক মাস ধরে নানামুখী কেলেঙ্কারি এবং সমালোচনার পর গত জুলাই মাসে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন।
সোমবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর মঙ্গলবার বিজয়ী প্রার্থী ব্রিটিশ রানী এলিজাবেথের সাথে দেখা করতে স্কটল্যান্ডে যাবেন। সেখানে নতুন নেতাকে সরকার গঠন করতে বলবেন রানী।
ট্রাস ক্ষমতা পেলে তিনি হবেন ২০১৫ সালের ভোটের পর ব্রিটেনের চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী।
এই সময়জুড়ে দেশটি একটার পর একটা সংকটের মধ্যে পড়েছে। জুলাইয়ে ১০ দশমিক ১ শতাংশ মুদ্রাস্ফীতির শিকার হওয়া যুক্তরাজ্য দীর্ঘ মন্দার মধ্যে পড়তে যাচ্ছে বলে পূর্বাভাসগুলেতে বলা হয়েছে।
বরিস জনসনের মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ট্রাস (৪৭) ব্রিটেনের জীবনযাত্রার সংকট সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী হলে দেশে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতির রাশ টেনে ধরতে এক সপ্তাহের মধ্যেই একটি পরিকল্পনা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে কীভাবে তিনি জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি মোকাবেলা করতে চান সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু যুক্তরাজ্য নয় বরং বিশ্ববাজারেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গোটা বিশ্বেই এর নেতিবাচক প্রভাব পড়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











