ব্রিটেনের রানী হবেন ক্যামিলা, কিন্তু থাকবেনা কোনও অধিকার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
দ্বিতীয় এলিজাবেথের বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। এর ফলেই প্রায় সাত দশকেরও বেশি সময় পরে ব্রিটেনের মানুষ এখন নতুন একজনকে নারীকে 'রাণী' বলে ডাকবে। রাজা চার্লসের স্ত্রী, ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলাকে এখন থেকে 'কুইন কনসোর্ট' বলে সম্বোধন করা হবে। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পরে রাণী দ্বিতীয় এলিজাবেথের কারণে এই উপাধিটি নির্ধারিত হয়। ক্যামিলা এবং চার্লসের বিয়ের আগেই নির্ধারিত হয় এই উপাধি। যদিও এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে ৭৫ বছর বয়সী ক্যামিলাকে এই উপাধিটি দেয়া হবে। কিন্তু তাকে কোনও সার্বভৌম অধিকার ছাড়াই এই উপাধি দেয়া হবে।
ঐতিহ্যগতভাবে রাজার স্ত্রী হলেন 'রাণী'। কিন্তু চার্লস রাজা হলে ক্যামিলার উপাধি কী হবে তা বছরের পর বছর ধরে একটি বড় প্রশ্ন ছিল। রাজতন্ত্রে তার অবস্থান সবসময়ই একটি সংবেদনশীল বিষয় ছিল। এর কারণ চার্লসের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং চার্লসের দ্বিতীয় স্ত্রী হিসেবে রাজতন্ত্রে ক্যামিলার অবস্থান সবসময়ই একটি সংবেদনশীল বিষয় ছিল। প্রাসাদের কর্মকর্তারা বছরের পর বছর ধরে বলেছিলেন যে চার্লস রাজা হলে ক্যামিলাকে সম্ভবত ঐতিহ্যবাহী 'রানী কনসোর্ট' এর পরিবর্তে 'রাজকুমারী কনসোর্ট' উপাধি দেওয়া হবে।
রাজবাড়ির কর্মকর্তাদের মতে, ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে 'প্রিন্সেস কনসোর্ট' উপাধির কোনও উদাহরণ নেই। একই ধরনের উপাধি 'প্রিন্স কনসোর্ট' শুধুমাত্র একবার রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু রানী দ্বিতীয় এলিজাবেথ যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলাকে 'কুইন কনসোর্ট' উপাধি দেওয়া হবে। এরপরেই এই আলোচনা শেষ হয়ে যায়।
১৯৫২ সালে রানির পদ আসীন হওয়ার পর টানা ৭০ বছর ব্রিটেনের রানি ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে বৃহস্পতিবার জারি করা এক বার্তায় বলা হয়েছে, বালমোরে আজ বিকেলে প্রয়াত হয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। জুনেই বেশ ধুমধাম করে রানির ৭০ বছর ক্ষমতায় থাকা উদযাপন করা হয়েছিল। ২০১৫ সালেই প্রথম এলিজাবেথের রেকর্ড ভেঙে দ্বিতীয় এলিজাবেথ হয়ে যান সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। ভালোভাবে চলাফেরাও করতে পারতেন না। বৃহস্পতিবার তার শরীর হঠাত্ই খারাপ হয়ে যায়। পরিস্থিতি বুঝে বালমোরে ছুটে আসেন যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, উইলিয়াম, হ্যারি ও তাদের স্ত্রী। তার হাত ধরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ বসেছেন মোট ১৫ জন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











