ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:১৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ব্রিসবেন টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরছেন শারাপোভা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে ২০১৯ সালের আগস্টে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পরাজিত হবার পর থেকে কোর্টের বাইরে আছেন বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা মারিয়া শারাপোভা। তবে ২০২০ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন টুর্নামেন্ট দিয়ে ফিরছেন ৩২ বছর বয়সী শারাপোভা।আয়োজকদের বিবেচনায় ওয়াইল্ড কার্ড নিয়ে কোর্টে নামবেন এই রুশ তারকা।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এক ভিডিও বার্তায় শারাপোভা বলেন, ব্রিসবেনকে আমি খুব মিস করেছি। এই শহর থেকে মৌসুম শুরু করতে পেরে আমি সত্যিই দারুণ আনন্দিত। আগামী কয়েক দিনের মধ্যেই সবার সাথে দেখা হচ্ছে।

কাঁধের ইনজুরির কারণে ২০১৯ সালটা মোটেই ভাল যায়নি শারাপোভার। সারা বছরে মাত্র ১৫টি প্রতিদ্বন্দিতামূলক ম্যাচ খেলা এই রুশ তারকা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৩৩তম স্থানে নেমে গেছেন। ২০১৫ সালে তিনি ব্রিসবেনে শিরোপা জিতেছিলেন।

-জেডসি