ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৪:৪৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ব্রেক্সিটের ভোট দিতে সন্তান প্রসব পেছালেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোট দেয়ার জন্য সন্তান প্রসবের অস্ত্রোপচারের (সিজার) তারিখ দুদিন পিছিয়েছেন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট ইস্যুতে গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। হুইলচেয়ারে করে আজ তার স্বামীকে নিয়ে পার্লামেন্টে যাবেন তিনি। কিন্তু এদিনই সন্তান প্রসব করার কথা ছিল টিউলিপের। খবর বিবিসির।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার পার্টি থেকে নির্বাচত এমপি। তিনি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতনি। তিনি শেখ রেহানার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

নিজের সিদ্ধান্ত নিয়ে টিউলিপ বলেন, আমার ছেলে যদি চিকিৎসকদের ঠিক করা দিনের চেয়ে একদিন পর পৃথিবীতে আসে, তা হলে সে এমন একটি দুনিয়ায় আসবে যেখানে, বর্তমানের চেয়ে ইউরোপ ও যুক্তরাজ্যের মধ্যে মজবুত সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি- এ দুনিয়ায় তার ভবিষ্যৎ।

-জেডসি