ব্রেক্সিট ইস্যু: আস্থা ভোটের মুখোমুখি থেরেসা মে
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মে`র করা প্রস্তাব বিপুল ভোটের ব্যবধানে নাকচ হওয়ার পর আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ব্রিটেনের এ প্রধানমন্ত্রী।
বিবিসির খবরে বলা হয়, ২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাওয়ার কথা। যে কারণে পরবর্তী সম্পর্কের একটি রূপরেখা নিয়ে জোটটির সঙ্গে এক কথিত চুক্তিতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে। পার্লামেন্ট ভবনে সেই চুক্তিটি অনুমোদনের জন্য মঙ্গলবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আর সেখানেই ব্রেক্সিট ইস্যু নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে এক বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে হয় প্রধানমন্ত্রী মে`কে।
এবারের পরাজয়ে থেরেসা মে`র সামনে দুটি পথ খোলা আছে। একটি হলো আগামী তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন একটি চুক্তির খসড়া উত্থাপন করা, আর অপরটি ইইউর দেওয়া চূড়ান্ত সময়সীমা আগামী ২৯ মার্চ থেকে বাড়িয়ে সামনের দিকে নবায়ন করা। যদি তা না হয় তাহলে আগামী ২৯ মার্চ রাতের মধ্যেই ইউরোপের অন্তত ২৭ দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের মাধ্যমে এক বড় ধরনের সঙ্কটের সম্মুখীন হবে যুক্তরাজ্য।
যদিও ভোট শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ‘সরকারের বিরুদ্ধে এমন আস্থা ভোটকে আমি স্বাগত জানাচ্ছি। বুধবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
এদিকে, ব্রিটেনের পার্লামেন্টে থেরেসা মে’র ব্রেক্সিট মুখ থুবড়ে পড়ায় হতাশ হয়েছেন ইইউ নেতারা। তবে তারা ব্রেক্সিটের সময় শেষ হয়ে যাচ্ছে উল্লেখ করে ব্রিটেন সরকারকে আবারো সতর্ক করেছেন। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের মুখপাত্র বলেন, ভোটের ফলাফল আমাদের হতাশ করেছে। তবে যুক্তরাজ্য সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন খুব দ্রুতই তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে ইইউ’কে অবহিত করে।
টুইটারে দেয়া এক পোস্টে ডোনাল্ড টাস্ক পরামর্শ দিয়ে লিখেছেন, ব্রেক্সিট নিয়ে ব্রিটেনে চলমান রাজনৈতিক অস্থিরতা অবসানের একমাত্র উপায় হলো ইউরোপীয় ইউনিয়নে দেশটির থিতু হওয়া। কেননা, চুক্তি যেখানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এবং যারা কোন চুক্তি চান না তাদের জন্য এর চেয়ে ভালো সমাধান আর কি হতে পারে?
অপরদিকে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যা ক্লদ জাঙ্কার ভোটের ফল নিয়ে দুঃখপ্রকাশ করলেও ব্রিটেনের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











