ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাসে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন আগে তিনি মারা যান।
মঙ্গলবার বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কয়েকদিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে পোস্ট কোভিড জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন দুজন রোগী। যারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হয়েছিল। এদেরই একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, আজ এই দুই রোগীর নমুনা সংগ্রহ করার কথা। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে আদৌ তারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কি-না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
যদিও এর মধ্যে একজন মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ভারতে একদিকে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। অন্যদিকে এখন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মিউকরমাইসিসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। মে মাসের প্রথমদিকে ভারতের চিকিৎসকরা এ ব্যাপারে সতর্ক করা শুরু করেন।
এদিকে বারডেম হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. নাজিমুল ইসলাম বলেছেন, বারডেমে এক রোগী কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন এটা ব্ল্যাক ফাঙ্গাস কি না সে বিষয়ে নিশ্চিত না। তবে তিনি কোভিড উপসর্গ নিয়ে মারা গেছেন সেটা নিশ্চিত।
গত কয়েক মাসে ভারতে প্রায় নয় হাজারের মতো মানুষের শরীরে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের একটি বড় অংশের দেহে ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে কোভিড থেকে সেরে ওঠার ১২ থেকে ১৮ দিনের মধ্যে।
এদিকে আতঙ্ক ছড়ানো ‘ব্লাক ফাঙ্গাস’ বাংলাদেশে শনাক্ত হলেও তা নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধান হয়ে চলার পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে করোনা প্রতিরোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ কর্মসূচির উদ্বোধনের সময় জাহিদ মালেক এ কথা বলেন।
-জেডসি
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা











