‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রামক রোগ নয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে পরিস্থিতির মধ্যে ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) নিয়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে মিথ্যা তথ্য বিশ্বাস করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। কখনও বলা হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ। আবার কখনও বলা হচ্ছে এটি বিভিন্ন পশুর শরীর থেকে ছড়াচ্ছে। কিন্তু চিকিৎসকরা কী বলছেন?
ভারতের চিকিৎসকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে যে তথ্য ছড়িয়ে পড়েছে সেগুলো সঠিক নয়। কেননা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ নয়। কেবল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী পশুর শরীর থেকেও এ রোগ ছড়ায় না।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) পরিচালক ডা. রনদিপ গুলেরিয়া বলেন, ব্ল্যাক ফাঙ্গাস মোটেও সংক্রামক রোগ নয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়েবেটিসের মাত্রা বেড়ে গেলে এ রোগ হয়ে থাকে। দীর্ঘ সময় স্টেরয়েড নিতে থাকলেও রোগটি হতে পারে।
চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে রোগীকে হাসপাতালে নিতে হবে। মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া অথবা চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় আরও যেসব তথ্য ছড়িয়েছে, সেসব তথ্যের অন্যতম অক্সিজেন বা হিউমিডিফায়ারের মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে। এ বিষয়ে ভারতের চিকিৎসকরা বলছেন, তথ্যটি ভিত্তিহীন।
সম্প্রতি একাধিক করোনা রোগী সেরে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়েছেন। ডা. রনদিপ গুলেরিয়া বলেন, মাত্রাতিরিক্ত স্টেরয়েড নিলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া চোখ ও নাকের মাধ্যমেও এ রোগ হতে পারে। এমনকী ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত মৃত্যু পর্যন্ত হতে পারে।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








