ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১২:৪২:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বড়দিনে সবার জীবনে শান্তি ছড়িয়ে পড়ুক : রওশন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪১ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বড় দিন উপলক্ষ্যে প্রত্যাশা করে বলেছেন, সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস বিশ্বের সকল মানুষের জীবনে ছড়িয়ে পড়বে।


খ্রীস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক বাণীতে তিনি এ প্রত্যাশা করেন।


এ উপলক্ষ্যে রওশন এরশাদ দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


বিরোধীদলীয় নেতা বলেন, যীশু খ্রিস্টের জন্ম ও তার ক্রশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনয়নসহ প্রভৃতি ভাল কাজে মানুষকে উদ্বুদ্ধ করা।