ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৫:৪৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

ব‌রিশা‌ল-ভোলায় লঞ্চ চলাচল বন্ধ, জলোচ্ছ্বাসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৪ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালসহ ভোলায় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক ও ভোলা নদীবন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়াও র‌য়ে‌ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি পায়রা বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। নদীবন্দরে ৩ ও সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত রয়েছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ভোলায় রোববার রাত ৯টার দিকে প্রথমে শুধু অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সোমবার সকাল থেকে বন্ধ করা হয় দূর পাল্লার রুটেও। এর মধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুট রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।