ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩৪:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

ভক্তদের কারণেই আজকের আমি : রুনা লায়লা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১০ এএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

সম্প্রতি উইকিপিডিয়া শীর্ষ ৩০জন বাঙালীর নাম প্রকাশ করেছে যারা তাদের কর্মক্ষেত্রে নিজ নিজ মেধা,  যোগ্যতা ও কাজ দিয়ে অদ্বিতীয় হয়েছেন। এই শীর্ষ ৩০জনের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা কন্ঠশিল্পী রুনা লায়লা।

 

এ তলিকায় আরো আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের মত বিশ্বখ্যাত সব বাঙালি মহারথীরা। এরকম একটি প্লাটফর্মে নিজের নাম দেখে যারপর নাই উচ্ছসিত এদেশের কন্ঠলিজেন্ড রুনা লায়লা। এ সম্মান, এ মর্যাদা তিনি তার ভক্তদের কারণেই পেয়েছেন বলে মনে করেন। নিজের গুণকে নিতান্তই নগন্য মনে করছেন তিনি।

 

তিনি বলেন, আমি আমার দর্শকদের ভালবাসার কারণেই এতদূর আসতে পেরেছি। তাদের কারণেই আজও আমি নতুন নতুন গান কনে যাচ্ছি। আজকে আমার এ অবস্থানে আমার মারও ভূমিকা আছে। আর এখন আমি আলমগীরের কাছ থেকেও বেশ প্রেরণা পাই। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া চাই।

 

সংগীত শিল্পী থেকে রুনা লায়লাকে এখন সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ’একটি সিনোমার গল্প’ ছবিতে তার সুরে গান গেয়েছেন আখি আলমগীর।