ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তুষি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
‘হাওয়া’ সিনেমায় অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন হালের নতুন নায়িকা নাজিফা তুষি। তবে অভিনয়ের বাইরে বাস্তবের একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার শিকার হচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার আগে ‘হাওয়া’র পোস্টারের পাশে থাকা অন্য দুটি সিনেমা- ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’র পোস্টার সরাতে বলছেন তুষি। তবে ঘটনাটি কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়নি, বরং ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়েই’ ঘটনার ভিডিওটি ছাড়া হয়েছে বলে দাবি করেন নাফিজা তুষি।
তিনি বলেন, আমার বাসা শ্যামলীতে। এ কারণে ‘হাওয়া’ টিমের সিদ্ধান্ত অনুযায়ী আমি সন্ধ্যার শোতে শ্যামলী সিনেপ্লেক্সে যাই। হলে ঢুকতে সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে আমাকে জানালেন, তারা নাকি সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছেন। সাক্ষাৎকার নেবেন। এদিকে ছবি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বললাম। ওখানে ‘দিন: দ্য ডে’, ‘পরাণ’ ও ‘হাওয়া’র পোস্টার ছিল। যেহেতু আমার সাক্ষাৎকার, তাই আমার ছবির পোস্টারই রাখতে চাইলাম। তাড়াহুড়া করে কাজটি করার জন্য দ্রুতই বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বলি। উনারাই কিন্তু পোস্টার দুটি সরালেন। সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানে রাখা হয়।
তুষি বলেন, এই ঘটনা নিয়ে যে এমন বিতর্ক তৈরি হবে সেটি ভাবতেই পারিনি। সবাই পেছনের ঘটনা না জেনে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কিন্তু ঘটনা খুব স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ,নাসির উদ্দিন, সোহেল মণ্ডল প্রমুখ। সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাণ সংস্থা ফেইস কার্ড প্রোডাকশন।
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











