ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৬ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৪ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি মেডিকেল কেয়ার সেন্টারে ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন ইতমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা ১৮ জনের এডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন, এ ধরনের ভাইরাসে আক্রান্ত হলে সামান্য অসুস্থতা দেখা দেয়। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর বিষয়টি চিকিৎসকদের হতাশ করেছে।
কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করছে। আর কোন নতুন রোগীকে ওই কেয়ার সেন্টারে ভর্তি করা হচ্ছে না। শুধুমাত্র আগের রোগীদেরই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ বিষয়ে ওই কেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সেই দেশের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রোববার থেকে কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন এবং এখনও তদন্ত চলছে। কিভাবে এবং কখন থেকে ওই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সে বিষয়টি এখনও পরিস্কার নয়।
ওই কেয়ার সেন্টারের পেডিয়াট্রিক ওয়ার্ডের শিশুরা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তবে ভাইরাসে প্রাণ হারানো শিশুদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











