ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাচ্ছেন কুমিল্লার তনয়া খানম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
তনয়া খানম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী পাচ্ছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ২০২০। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তনয়া খানম একজন। আগামী ১০ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও গোল্ড মেডেল প্রদান করা হবে।
কলেজ সূত্রে জানা যায়, ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাওয়ার শর্তের মধ্যে রয়েছে শিক্ষার্থীকে অবশ্যই কলেজে নিয়মিত শিক্ষার্থী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ স্কোরধারীই ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে নির্বাচিত হবেন।
তনয়া খানম ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ১৩-১৪ ব্যাচের শিক্ষার্থী। তনয়া খানম জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার বাসিন্দা।
অ্যাওয়ার্ড প্রাপ্ত তনয়া জানান, ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড ২০২০-এ নির্বাচিত হওয়ায় আমিসহ আমার পরিবার ভীষণ আনন্দিত।
তনয়া আরো বলেন, আমি কখনোই কোন গাইড বই কিনি নি। শুধু বই থেকে পড়েছি। আমার কোন বিষয়ে জানার থাকলে শিক্ষকরা আমাকে সাহায্য করতো। আর বড় বোন একই বিভাগের ছাত্রী ছিলো। সে একটি হাইস্কুলের শিক্ষক হওয়াতে সার্বক্ষণিক সাহায্য পেয়েছি।
তিনি বলেন, আমি পুরো চার বছরে মনে হয় না দু’টির বেশি ক্লাস মিস দিয়েছি। নিয়মিত ক্লাস করার কারণে হয়ত এ ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সিলেক্ট হয়েছি।
এ বিষয়ে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, তনয়া কলেজের মেধাবী শিক্ষার্থী। ওর বড় বোনও আমাদের কলেজের একাই বিভাগের মেধাবী ছাত্রী ছিলো।
ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া জানান, আমরা খুবই আনন্দিত। তনয়া পুরো দেশের কাছে ভিক্টোরিয়া কলেজকে তুলে ধরেছে। আশাবাদী সামনে এ কলেজ আরও এগিয়ে যাবে।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







