ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৫৬:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ভাবনা এবার ট্রাফিক সার্জেন্ট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

এবার ট্রাফিক সার্জেন্ট এর চরিত্রে অভিনয় করলেন আশনা হাবিব ভাবনা। টেলিফিল্ম ‘তোমার হাত ধরব বলে’-তে তিনি এ ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেন।
নিত্যনতুন চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন অভিনেত্রী ভাবনা। বড়পর্দায় সম্প্রতি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিষেকের পর ফের ছোটপর্দার কাজে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। টেলিফিল্মে তার বিপরীতে অভিনয় করেছেন সজল।
‘তোমার হাত ধরব বলে’ টেলিফিল্মটি রচনা ও পরিচালনায় করছেন বিপ্লব পাল। গল্পে দেখা যাবে, গাড়ির কাগজপত্র দেখতে গিয়ে সজলের সাথে তার পরিচয় হয়। এই পরিচয় দ্রুত সখ্য তৈরি করে দুজনের মাঝে। তারপর তারা কফি শপে আড্ডা দেয়। নানা ঘটনায় দুজনের সম্পর্ক প্রেমে মোড় নেয়। হঠাৎ দুর্ঘটনায় পা হারান ভাবনা।
এ প্রসঙ্গে অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমার ক্যারেক্টারটা খুব চ্যালেঞ্জিং। গল্পটাও খুব ইমোশনাল। আমার চরিত্রটা একজন সংগ্রামী মেয়ের। বাবা মারা যাওয়ার পর সে-ই সংসার চালায়। তিনি বলেন, ট্রাফিক পুলিশের পোশাকটা পরার পর থেকে এর ভার চলে এসেছে আমার ভেতরে। শুটিং এর সময় মনে হয়েছে আমি সত্যি একজন ট্রাফিক সার্জন। আমাকে সড়ক যানজটমুক্ত রাখতে খাটতে হবে। এজন্য সত্যি সত্যি অনেকের গাড়ি থামিয়ে কাগজ দেখতে চেয়েছি।’
সজল বলেন, ‘বড় লোকের উড়নচন্ডি ছেলের চরিত্রে অভিনয় করেছি। ট্রাফিক সার্জনের সাথে পরিচয়ের পর আমার জীবনে অন্য রকম পরিবর্তন আসে।’ ‘তোমার হাত ধরব বলে’ টেলিফিল্মটির গল্প অসাধারণ বলেও জানান সজল।
এতে আরো অভিনয় করেছেন, মুনিরা ইউসুফ মেমী, রিমু খন্দকার, আফফান মিতুল, পলাশ আহসান প্রমুখ। টেলিফিল্মটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এবং সাভারে।