ভারত : আগামী নির্বাচনে দাঁড়াবেন প্রিয়াঙ্কা গান্ধী?
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৪ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার
নির্বাচনে দাঁড়াবেন প্রিয়াঙ্কা গান্ধী? সারা ভারতজুগে ছড়াচ্ছে নানা জল্পনা-কল্পনা। বাবা রাজীব গান্ধীর পথ আগেই অনুসরণ করেছেন ছেলে রাহুল গান্ধী৷ উত্তরপ্রদেশে এক সময়ে রাজীবের গড় আমেথিকে নিজের লোকসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন তিনি৷ এবার কি দাদাকেই অনুসরণ করতে চলেছেন প্রিয়াঙ্কা? আগামী লোকসভা নির্বাচনে কি রায়বেরিলির কংগ্রেস প্রার্থী হতে চলেছেন তিনি? দিল্লির রাজনৈতিক মহলে এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে৷
ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বেরিলি৷ শোনা যাচ্ছে, সেই আসনের প্রার্থী এবার সোনিয়া নন, প্রিয়াঙ্কা ভদেরা৷ সংবাদসংস্থা এএনআইয়ে প্রকাশ, আমেথি থেকে এই নিয়ে চর্তুথবার ভোটে লড়বেন রাহুল৷ সেই নিয়ে কোনও সন্দেহ নেই৷ কিন্তু ২০১৯ এর রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় চমক হতে পারে রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক৷ এমনিতে প্রিয়াঙ্কাকে আমেথি ও রায়বেরিলিতে মাঝেমধ্যেই কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গেছে৷ কিন্তু ওই পর্যন্তই৷ সক্রিয়ভাবে কখনও তাকে রাজনীতিতে অংশ নিতে দেখা যায়নি৷ তিনি নিজেও সংসদীয় রাজনীতিতে আসা নিয়ে বিশেষ উৎসাহ দেখাননি৷
কিন্তু প্রিয়াঙ্কাকে নিয়ে কংগ্রেসী নেতা ও কর্মীদের একাংশের মধ্যে উদ্দীপনার শেষ নেই৷ দলের একটা অংশ চায় প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আসুক৷ গত এক দশক ধরে এই নিয়ে জল্পনাও কম হয়নি৷ কিন্তু প্রতিবার তা জল্পনাই থেকেছে৷ এবার পরিস্থিতি পাল্টেছে৷ সোনিয়া গান্ধীর অসুস্থতার জেরে এই জল্পনা ছড়িয়েছে৷ এখন আর আগের মতো রাজনীতিতে বেশি সময় দিতে পারেন না সোনিয়া৷ দলের কাজকর্ম রাহুলই মূলত দেখেন৷
এই অবস্থায় আগামী বছর লোকসভা ভোটে তিনি লড়াই করতে পারবেন কিনা সেই নিয়েও কংগ্রেসের ভেতর নানা আলোচনা শুরু হয়েছে৷ জল্পনা ছড়িয়েছে, সোনিয়া যদি নির্বাচনে না দাঁড়াতে পারেন তাহলে রায়বেরিলি প্রিয়াঙ্কাকে ছেড়ে দিতে পারেন৷ কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, এখন অবধি এই বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ তবে প্রিয়াঙ্কা রাজনীতিতে এলে লাভবান হবে কংগ্রেস৷ কারণ দলের অনেকেই চান তিনি রাজনীতিতে আসুন৷
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











