ভারতকে উড়িয়ে দিয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই নাকানি চুবানি খেল ভারত। নিজেদের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৮ রানের টার্গেট তাড়ায় ভারত হেরে যায় ৭৬ রানের বিশাল ব্যবধানে। অন্যতম হট ফেভারিট হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ শুরু করেছিল ভারত। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে দাপূটে শুরুও করেছিল স্বাগতিকরা।
রোববার টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। মাত্র ২৬ রানেই ভারত হারায় টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট।
ভারতের এই উইকেট পতনের ধারাবাহিকতা বজায় থাকে ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত। ১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৮ উইকেটে মাত্র ৮৮ রান।
দলের এমন কঠিন বিপদেও শেষ দিকে চমক দেখাতে ব্যাট চালিয়ে যান শুভম দুবে। কিন্তু তার ৪২ রানের ইনিংসে দলের হারের ব্যবধান কমলেও, পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ভারত শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়।
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ৪ ওভারে মাত্র ২০ রানে টপঅর্ডার ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রোটিয়ারা।
দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও মিলার কিলার খ্যাত ডেভিড মিলার। চতুর্থ উইকেটে তারা ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।
২৯ বলে তিন চার আর তিন ছক্কায় ৪৫ রান করে ফেরেন ব্রেভিস। ৩৫ বলে ৭টি চার আর তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৩ রান করে ফেরেন মিলার।
তবে ইনিংসের শেষ দিকে ঝর তোলেন ট্রিস্টান স্টাবস। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন।
ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ও ট্রিস্টান স্টাবসের দায়িত্বশীলতায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট শিকার করেন জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার আর্শদীপ সিং।
প্রসঙ্গত, শনিবার ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইটের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। রোববার ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় সুপার ম্যাচে শ্রীলংকাকে তাদের ঘরের মাঠে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৫১ রানের দাপুটে জয় পায় ইংল্যান্ড।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








