ভারত : জাতীয় ক্যাম্পে ফিরলো ‘দঙ্গল গার্লস’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪২ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নিয়ম না-মানার কারণে এশিয়াডের প্রস্তুতি হিসেবে জাতীয় ক্যাম্প থেকে বাদ পড়েছিলেন গীতা, ববিতা, ঋতু এবং সঙ্গীতা৷ অগাস্টে জাকার্তায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে থেকেও বাদ পড়েছিলেন ‘দঙ্গল গার্ল’রা৷ কিন্তু ববিতা ছাড়া বাকি তিন বোনকে জাতীয় ক্যাম্পে ফেরার ছাড়পত্র দিলো রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া৷
লখনউ অনুষ্ঠিত জাতীয় ক্যাম্পে অংশগ্রহণ না-করার জন্য ফোগত গার্লদের শো-কজ করেছিল ডব্লিউএফআই৷ রেসলিং ফেডারেশনের তোপের মুখে পড়ার পর অসুস্থতার কারণেই লখনউ ক্যাম্পে যোগ দিতে পারেননি বলে জানিয়েছিলেন ববিতা ফোগত৷ ক্যাম্প শুরু হওয়ার তিন দিনের মধ্যে কেন তিনি কোচদের এ বিষয়ে কিছু জানাননি, এ বিষয়ে সাফাই দিয়েছিলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর৷
ববিতা জানিয়েছিলেন, ‘আমি এখনও ফেডারশনের পক্ষ থেকে কোনও চিঠি পাইনি৷ আমি লখনউ ক্যাম্পে যোগ দিতে পারিনি। কারণ আমার দু’টো হাঁটুতেই চোট রয়েছে৷’ পাশাপাশি রেসলিং ফেডারশনকে পুরো বিষয়টি জানানোর ব্যাপারে ববিতা জানান, ‘আমি নিজে ফেডারেশনকে পুরো বিষয়টি জানাব৷’
বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পরই হরিয়ানার বিখ্যাত কুস্তিগীর ফোগত পরিবারের চার বোনের মধ্যে তিনজন ডব্লিউএফআই-কে লিখিত ব্যাখা দেন৷ বৃহস্পতিবার তিন ‘দঙ্গল গার্ল’-এর ব্যাপারে আবার নিজেদের সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে ডব্লিউএফআই৷ গীতা, ঋতু এবং সঙ্গীতার ব্যাখায় সন্তুষ্ট হয়েই তাদের জাতীয় ক্যাম্পে ফেরার অনুমতি দিল ভারতের রেসলিং ফেডারেশন৷
এদিকে ববিতার পক্ষে কোন রকম মেইল বা চিঠি না পাওয়াতে ববিতাকে জাতীয় ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ডব্লিউএফআই৷ ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভুষন সরণ সিং জানিয়েছেন জাকার্তা এশিয়াডেও অংশগ্রহণের সুযোগ থাকছে না ববিতার৷
গোল্ড কোস্টে ২১তম কমনওয়েলথ গেমসে রুপোতেই থামতে হয়েছে ভারতের সবচেয়ে চর্চিত কুস্তি-পরিবারের মেয়ে ববিতা কুমারীকে৷ ‘দঙ্গল গার্লদের’ আর এক বোন ভিনেস ফোগত মেয়েদের ৫০ কেজি ফ্রি-স্টাইলে কানাডার জেসিকা ম্যাকডোনাল্ডকে হারিয়ে গোল্ড কোস্টে সোনা জিতেছেন৷
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











