ভারতসহ পাঁচ দেশের বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
ভারতসহ পাঁচটি দেশ বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে। করোনাভাইরাস মহামারির কারণে এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।
সূত্র মতে, এরই মধ্যে ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অনেকে আবার ভ্রমণের উপর কড়াকড়ি শিথিল করার কথাও জানিয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছে। আজ প্রথমবারের মত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে গেছে।
এয়ার বাবল চুক্তির ভিত্তিতে আজ থেকে ঢাকা-কলকাতা রুটে বিমান চলাচল শুরু হলেও ঢাকা-দিল্লি রুটে বিমান চালু হবে ৮ সেপ্টেম্বর থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো ভারতের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে।
এছাড়া বাংলাদেশসহ অন্য দেশগুলোর জন্যও পর্যটন ছাড়া অন্য সব ভিসা চালু করেছে ভারত। তবে ভারতে ভ্রমণ করতে হলেও কোভিড টেস্ট এবং টিকা দেয়ার প্রমাণপত্র দরকার হবে।
এদিকে গতকাল শনিবার থেকে বাংলাদেশিদের জন্য তুরস্কের সাথে বাংলাদেশের বিমান চলাচল আবার চালু হওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ঢাকাস্থ তুর্কী দূতাবাস।
তবে তুরস্কে যেতে হলে পৌঁছানো পর্যন্ত তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে কোভিডের পিসিআর এর নেগেটিভ টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে এবং সীমিত আকারে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। তবে তার জন্য বেশ কিছু নিয়মকানুন অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে ঢাকাতে থাকা দেশটির হাই কমিশনের ওয়েবসাইটে।
এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় যেতে অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। বিমানে ওঠার আগে ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে করা কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
অন্য কোন দেশে ট্রানজিট নিলে সে দেশের নিয়ম-কানুন মেনে চলতে হবে।
অন্যদিকে টাইমস অব ওমানসহ দেশটির স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান।
বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সব ধরণের ভিসা খুলে দেয়া হয়েছে। তবে এর জন্য কিছু শর্ত বেধে দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করাতে হবে।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











