ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের সাতকাহন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
শুধু গুণ নয়, রূপেও নজর কাড়েন ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা। ছবি: সংগৃহীত।
আজ রোববার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে তৈরি ভারত। যে কোনও ক্রিকেট ম্যাচ হলেই উৎসাহ দিতে গ্যালারিতে হাজির থাকেন খেলোয়াড়দের সুন্দরী বান্ধবী ও স্ত্রীরা।
এবারের বিশ্বকাপেও ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা নজর কেড়েছেন গ্যালরিতে। সব ক’টি ম্যাচ না হলেও বেশ কিছু ম্যাচেই মাঠে হাজির ছিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। ম্যাচ চলাচালীন তাদের বেশ কিছু প্রেমঘন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরাতেও।
অন্যদিকে, মুম্বইয়ের মাঠে হাজির ছিলেন সারা তেন্ডুলকর। শুভমনের অনুরাগীরা অবশ্য বলছেন সারা নাকি শুভমনের জন্যই মাঠে যাচ্ছেন। সারার বিভিন্ন পোস্টও অবশ্য সেই ইঙ্গিতই দিচ্ছে।
শামির স্ত্রী হাসিন জাহান অবশ্য স্বামীর সঙ্গে বিবাদের জেরেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন বার বার। বিরাট, শুভমন ছাড়াও ভারতের অন্য ক্রিকেটারদের স্ত্রী এবং বান্ধবীদেরও দেখা গিয়েছে গ্যালারিতে। অনেকে অবশ্য নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন, মাঠে দেখা যায় না তাদের।
পরিচয় করে নিন ভারতীয় দলের অন্য ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে।
রোহিত-পত্নী রীতিকা: বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই গ্যালেরিতে নজর কেড়েছেন রীতিকা সাজদে। পেশায় তিনি স্পোর্টস ম্যানেজার। বিরাট কোহলির স্পোর্টস ম্যানেজার হিসাবেও বেশ কিছু দিন কাজ করেছিলেন রীতিকা। তবে ২০১৫ সালে রোহিত শর্মার সঙ্গে বিয়ের পর কেবল রোহিতের জন্যই কাজ করেন ভারতীয় ক্রিকেট দলের ‘ফার্স্ট লেডি’।
বুমরা-পত্মী সঞ্জনা: ক্রিকেট জগতে বেশ পরিচিত মুখ সঞ্জনা গণেশন। শুধু যশপ্রীত বুমরার স্ত্রী হিসাবেই নয়, ক্রীড়া সঞ্চালিকা হিসাবেও নজর কেড়েছেন সঞ্জনা। সদ্য মা হয়েছেন তিনি। তাই এবার এখনও মাঠে দেখা যায়নি সঞ্জনাকে। আইপিএল-এর পাশাপাশি সঞ্জনার সঞ্চালনা দেখা গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ এবং প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ-এর বিভিন্ন পর্বেও। এই পেশায় আসার আগে তিনি কিছু দিন মডেলিংও করেছিলেন। অংশ নিয়েছেন বিভিন্ন ফ্যাশন শো-এও। ২০১৪ সালে সঞ্জনা অংশ নিয়েছিলেন ‘এমটিভি স্প্লিটস্ভিলা ৭’ শো-এ।
জাডেজা-পত্নী রিভাবা: ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা একজন রাজনীতিবিদ। তিনি জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। স্বামী যখন মাঠে, তখন তাকে গ্যালারি থেকে উৎসাহ জোগাতে যেমন দেখা যায়, তেমনই অন্য সময়ে তাকে দেখা যায় গুজরাটের গ্রামের রাস্তায় জনসংযোগ করতেও। সব সময়ই পরনে শাড়ি, মাথায় ঘোমটা টানা। রাজনীতির পাশাপাশি খেলার মাঠেও নজর কেড়েছেন রিভাবা।
ঈশানের বান্ধবী অদিতি: ঈশান কিশনের বান্ধবী অদিতি হুন্ডিয়া পেশায় মডেল। দীর্ঘ কয়েক বছর ধরে ঈশানের সঙ্গে রয়েছেন তিনি। মডেলিং করার পাশাপাশি অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারীও বটে। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আইপিএলের মাঠে অদিতিকে মাঝেমধ্যেই দেখা গেলেও বিশ্বকাপের কোনও খেলায় এখনও অনুরাগীদের নজরে আসেননি তিনি।
সূর্যকুমার-পত্নী দেভিশা: সূর্যকুমারের পত্নী দেভিশা শেট্টি পেশায় নৃত্য প্রশিক্ষক। ২০১২ সালে কলেজেই ক্রিকেটারের সঙ্গে প্রথম আলাপ হয় দেভিশার। তার পরেই শুরু হয় প্রেমপর্ব। ২০১৬ সালে আংটিবদল হয় দুজনের। সে বছরই বিয়ে করেন তারা।
(আনন্দবাজার অবলম্বনে)
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া




