ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা: অমর্ত্য সেন
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। এমনই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শনিবার সংবাদসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। তার মতে, আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? এই প্রশ্নের জবাবে অমর্ত্য বলেন, এমন নয় যে তার এটা করার ক্ষমতা নেই। এটা খুব স্পষ্ট, তার সেই ক্ষমতা রয়েছে। কিন্তু অন্য দিকে, এটা এখনও প্রতিষ্ঠিত নয় যে, মমতা বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশার জায়গাগুলোকে এক ছাতার তলায় এনে ভারতে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে নেতৃত্ব দেবেন।
অমর্ত্য জানিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। কিন্তু দেখতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী কী করে বিজেপির বিরুদ্ধে জন অসন্তোষকে কাজে লাগাতে পারেন, এমনটাই মনে করছেন অমর্ত্য।
অমর্ত্য সেন আরও বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জেতা ম্যাচ বলে মনে করেন না তিনি। বরং তিনি তাকিয়ে রয়েছেন দেশের একাধিক আঞ্চলিক দলের ফলের দিকে। তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেন তিনি। নবতিপর অর্থনীতিবিদ ঘোষিত বিজেপি বিরোধী।
তিনি বলেন, আমার মনে হচ্ছে, একাধিক আঞ্চলিক দল আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আমার মনে হয়, ডিএমকে একটি গুরুত্বপূর্ণ দল, তৃণমূলও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজবাদী পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু আমি জানি না, এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একাধিক বার উগ্র জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি। এজন্য বিজেপির লাগাতার আক্রমণের মুখেও পড়তে হয়েছে অর্থনীতিতে নোবেলজয়ীকে। এই প্রেক্ষিতেই সাক্ষাৎকারে ফের জোর গলায় বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলোর গুরুত্বের কথা বললেন তিনি।
সূত্র: আনন্দবাজার
।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







