ভারতের রাজস্থানে এক নারীকে ২৩ জনের গণধর্ষণ
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭ শনিবার
রাজস্থানের বিকানেরে নিজের জমি দেখে ফেরার পথে অপহরণ করে দিল্লির ২৮ বছর বয়সী এক নারীকে ২৩ জন দফায় দফায় ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গেছে। ওই দু’জন-সহ ২৩ জন অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার বিকানেরের পুলিশ সুপার সওয়াই সিংহ গোদারার সঙ্গে দেখা করেন ওই নারী। তার অভিযোগ, দুপুরে তিনি যখন জয়পুর রোডের ধারে খাটু শ্যাম মন্দির এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় দু’জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। চলন্ত গাড়িতেই তাকে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। ফোনে আরও ছয়জনকে ডেকে নেয় ওই দুই অভিযুক্ত। তারাও ওই যুবতীকে ধর্ষণ করে। এর পর স্থানীয় পালানা গ্রামে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আরও অনেকে মিলে তাকে ধর্ষণ করে।
ওই নারীর দাবি, পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভোরে যেখান থেকে অপহরণ করা হয়েছিল, সেখানেই তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এফআইআর যে জায়গায় কথা উল্লেখ করেছেন ওই যুবতী, সেখান থেকে কনডম উদ্ধার হয়েছে। দু’জন অভিযুক্তকে শনাক্ত করা গেছে। নির্যাতিতার জবানবন্দিও রেকর্ড করেছেন তদন্তকারীরা।
পুলিশ সুভাষ, রাজু রাম, ভানওয়াল লাল, মনোজ কুমার, জুগল ও মদন নামে ছ’জনকে গ্রেফতার করেছে। এদের প্রত্যেকের বয়স বিশ বছরের ঊর্ধ্বে।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











