ভারতের লকডাউন বাড়লো ৩ মে পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের উন্নতি না হওয়ায় ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে লকডাউন মেনে চলায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার মোদি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এখন পহেলা বৈশাখ, বিহুসহ নানা উৎসবের সময়। লকডাউনের ফলে মানুষ এসব উৎসবে সামিল হতে পারছেন না। যেভাবে মানুষ এই সময়েও ঘরে বসে রয়েছেন, তা যথেষ্টই প্রশংসার।দেশের সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেছেন নরেন্দ্র মোদি।খবর এনডিটিভি
এই নিয়ে করোনা পরিস্থিতিতে চতুর্থবার দেশের মানুষের প্রতি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদি। দেশে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত জারি রাখার ঘোষণা করা হলেও তিনি বলেন, মূলত ২০ এপ্রিল পর্যন্ত সমস্ত রাজ্যের দিকে সজাগ দৃষ্টি রাখা হবে। কোথায় কোথায় করোনা সংক্রমণ বাড়ছে সেদিকে খেয়াল রাখা হবে। যে যে অঞ্চলে দেখা যাবে নতুন করে আর করোনা সংক্রমণ ছড়াচ্ছে না, সেখানে সেখানে ২০ এপ্রিলের পর থেকে লকডাউনের ক্ষেত্র থেকে কিছু কিছু ছাড় দেয়া হবে।
‘ধৈর্য ধরে নিয়ম মেনে যদি লড়া যায় তবে করোনাভাইরাসের মতো মহামারিকেও রুখে দিতে পারবো আমরা’, বলেন মোদি।
বিশ্বের অন্যান্য দেশের থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে ভারত। যেভাবে আগে থেকেই বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা বজায় রাখা হয়েছে তাতে অনেকটাই কমানো গেছে সংক্রমণের গতি, দাবি প্রধানমন্ত্রীর।
-জেডসি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা








