ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ২:৪৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ভারতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত ২৩৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

ভারতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯

ভারতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৩৯

ভারতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ছাপিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ১০৩৫। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। তার ফলে সারা দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪৭ জন।

চিকিৎসকদের মতে, দেশ জুড়ে করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। তার ফলে নতুন আক্রান্তরা সামনে আসছেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যুও হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা এখন ২৩৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১১৬। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী অবশ্য এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৯।

সারা দেশের নিরিখে মহারাষ্ট্র যেন করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে। সেখানকার যে ছবি উঠে আসছে তা যথেষ্টই উদ্বেগজনক। ওই রাজ্যে মোট ১৫৭৪ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। সেখানে মৃত্যুও হয়েছে ১১০ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি। সেখানে ৯০৩ জন আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রদেশেও আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৭৬ জন বেড়ে এখন হয়েছে ৪৩৫। জম্মু-কাশ্মীরেও করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০৭।