ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:৩১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ভারতে উদ্ধার হওয়া ৯ তরুণী আজ দেশে ফিরছে

আপডেট: ০৫:০৯ এএম, ১৭ মে ২০১৫ রবিবার

full_410564128_1431837541উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ৯ বাংলাদেশি তরুণীকে আজ রোববার দুপুরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ কাজে দিল্লির মানবাধিকার সংস্থা স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন সাহায্য করছে। স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন এর চেয়ারম্যান রমা দেবব্রত প্রথম আলোকে বলেন, ৯ বাংলাদেশি তরুণীকে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে তাদের সেফহোমে রাখা হয়েছিল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আজ তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) মোশারফ হোসেন জানান, দুপুরে বিমানযোগে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে। ৯ তরুণীকে তুলে দেওয়া হবে বাংলাদেশের জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক আইনজীবী সালমা আলীর কাছে। চাকরি বা কাজের লোভ দেখিয়ে দালালরা তরুণীদের ভারতে নিয়ে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। ১৭.০৫.২০১৫