ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৮:৫৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ভারতে করোনায় আক্রান্ত ৫০ লাখ, মৃত্যু ৮২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। প্রতিবেশি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮২ হাজারের বেশি লোকের। করোনায় আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটিতে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১৮ হাজার ৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৯১ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজার ১১১ জন।

করোনায় হতাহতের দিক দিয়ে বিশ্বে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৯৭ হাজার। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৩ লাখ ৮৪ হাজার ২৯৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৩৩ হাজার ২০৭ জনের।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ৫৬৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৩৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ১৫ লাখ ৩৮ হাজার ৬৪ জন।

-জেডসি