ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৯
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮০০ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯ জন। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের দেওয়া হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেল পাঁচ হাজার। সংখ্যা বেড়ে হল ৫১৯৪। তবে তাদের মধ্যে ইতিমধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন।
অন্যদিকে উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়েও। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯।
শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ ও গুজরাত। দুই রাজ্যেই মৃত্যু হয়েছে ১৩ জন করে। দিল্লিতে মারা গিয়েছেন ৯ জন। এর পর তামিলনাড়ু, তেলঙ্গানা ও পঞ্জাব, প্রত্যেক রাজ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ৫, অন্ধ্রপ্রদেশে ৪।
অন্যদিকে রাজ্যের হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এই প্রথম ভারতের কোনও রাজ্যে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০১৮। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৬৯০। দিল্লিতে আক্রান্ত ৫৭৬ জন। এর পর আক্রান্তের সংখ্যার তালিকায় পর পর রয়েছে তেলঙ্গানা (৩৬৪), কেরল (৩৩৬), রাজস্থান (৩২৮), উত্তরপ্রদেশ (৩২৬), অন্ধ্রপ্রদেশ (৩০৫)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের হিসেবে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ জন। রাজ্যে মোট আক্রান্ত ৯৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











