ভারতে কালবৈশাখী: বজ্রপাতে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের আকাশ কালো করে কালবৈশাখীর ঝড় শুরু হয়। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। এ ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে রাজ্যের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে মুর্শিদাবাদ, হাওড়া ও মেদিনীপুর জেলায় তিনজন করে, বর্ধমান জেলায় চারজন ও উত্তর ২৪ পরগনা জেলায় দুজনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।
এদিকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায় দু’জন করে এবং যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
নিহতরা হলেন, শ্যামপুর গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) এবং শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২), কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৪), যশোরের শার্শায় কামরুল ইসলাম (৩৫), চৌগাছা পৌর শহরের তারিনিবাস এলাকার সাগর কুমার বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদরের সুজন মীর (৩১), মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের শাহাবুদ্দিন (৩৭)।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






