ভারতে দলিত ২ বোনকে ধর্ষণের পর হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
আখখেত থেকে দুই দলিত নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ফের একবার খবরের শিরোনামে ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলা। এই ঘটনায় নাবালিকাদের পরিবারের তরফে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলাও রুজুও হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন নিজের দোষ স্বীকার করে নিয়েছে।
লখিমপুর খেরির পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জীব সুমন জানিয়েছেন, বুধবার রাত থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও, পালানোর চেষ্টা করা জুনায়েদ নামে একজনকে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে এনকাউন্টারে গ্রেপ্তার করা হয় । তাকে পায়ে গুলি করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত মোট ৬ জন জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রাথমিক তদন্তে নেমে বেশ কিছু তথ্য় এসেছে পুলিশের হাতে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন মৃত দলিত নাবালিকার সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। যদিও পুলিশের এই বক্তব্য মানতে নারাজ নাবালিকাদের মা। পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যে ওই দুই ব্যক্তি স্বীকার করেছে, ওই দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেছে তারা।
সুমন জানিয়েছেন, এই দুই ব্যক্তির প্ররোচনায় বুধবার সন্ধেবেলায় নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘এই দু’জন স্বীকার করেছে, তারা নাবালিকাদের ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করেছে।’ ৬ জনের মধ্যে আরও দু’জন মৃতদেহ দুটিকে ওড়না দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দিতে সাহায্য় করেছে।
ময়না তদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে, নাবালিকাদের ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এবং যাতে এটিকে আত্মহত্যা মনে হয় তাই মৃতদেহগুলিকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্তরা।
অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অব পুলিশ অরুণ কুমার সিং জানিয়েছেন, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুনের জন্য), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত দেওয়ার জন্য), ৪৫২ (অবৈধভাবে গৃহে অনুপ্রবেশের জন্য) এবং ৩৭৬ (ধর্ষণের জন্য) ধারার অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের ৩ এবং ৪ ধারার অধীনেও মামলা রুজু হয়েছে।
বুধবার বিকেলে ১৫ ও ১৭ বছরের দুই নাবালিকার দেহ লখিমপুর খেরির একটি আখ খেতের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমেই নাবালিকাদের মা সংবাদ মাধ্যমের কাছে ধর্ষণ ও খুনের অভিযোগ করেছিলেন।
তিনি জানিয়েছিলেন, পাশের গ্রামের তিন ব্যক্তি বাইকে করে তার মেয়েদের অপহরণ করে নিয়ে গিয়েছে। তার মেয়েদের নিয়ে যাওয়ার দু’ঘণ্টা পরেই আখের খেত থেকে এক কিলোমিটার দূরেই একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়।
তারপরই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ, বিক্ষোভ দেখাতে থাকেন। তারপরই পুলিশ মৃতের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেন। আর এই ঘটনার ১২ ঘণ্টার মধ্য়েই অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ।
এদিকে, উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করেছেন একাধিক বিরোধী নেতা। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ঘটনাটিকে ২০২০ সালের হাতরাস মামলার পুনরাবৃত্তি বলে অভিহিত করেছেন যেখানে একটি দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং এএপি সাংসদ সঞ্জয় সিং সরকারকেও দায়ী করেছেন।
সূত্র: এনডিটিভি, টিভিনাইন
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









