ভারতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারী বর্ষণের ফলে ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দেয়াল ধসে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
লক্ষ্ণৌ পুলিশের যুগ্ম কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ছিটমহলের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। রাতভর প্রবল বৃষ্টির কারণে আর্মি ছিটমহলের সীমানা প্রাচীর ধসে পড়েছে।
তিনি বলেন, খরব পেয়ে আমরা রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
প্রবল বৃষ্টির পর আজ ভোর ৪টায় স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
লক্ষ্ণৌতে পুরো একমাসের সমান বৃষ্টি একদিনেই হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির আবহাওয়া অফিস।গত ২৪ ঘণ্টায় শহরে ১৫৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেপ্টেম্বর মাসে লক্ষ্ণৌতে গড়ে ১৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









