ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ভারতে ধর্ষণের শিকার উগান্ডার নারী 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

গণধর্ষণের শিকার ওই তরুণী উগান্ডার নাগরিক। খবর : টাইমস অব ইন্ডিয়া'র। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে পুনার কোরেগাঁওয়ে এক রেস্তোরাঁর বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেসময় মোটরসাইকেল আরোহী এক যুবক তার সামনে এসে দাঁড়ায়। তাকে লিফট দিতে চাইলে সে বিশেষ আপত্তি করেনি। কারণ, তখন অনেকই রাত হয়েছিল।

উগান্ডার ২৮ বছর বয়সী ওই তরুণী জানান, লিফটের প্রস্তাবে সায় দিলে ওই যুবক তার এক বন্ধুকে ফোন করে ডেকে নেয়। তখনো তাদের বদ উদ্দেশ্য বুঝতে পারেননি তিনি। পরে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে বসেই গন্তব্যের দিকে রওনা দেন তিনি। কিছুদূর এগোনোর পর, মোবাইলে লোকেশন ট্র্যাক করে তিনি বুঝতে পারেন, মোটরসাইকেল চলেছে অন্য রাস্তায়। পরে তাকে দুজনে মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।