ভারতে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন লেখক গীতা মেহতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
ভারতে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন লেখক গীতা মেহতা। এক বিবৃতিতে তিনি এই পুরস্কার গ্রহণের কথা অস্বীকার করেন।
গতকাল শুক্রবার ২৫ জানুয়ারি পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সব মিলিয়ে মোট ১১৩ জনের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে লেখক গীতা মেহতা অন্যতম। গীতা বর্তমানে নিউ ইয়র্কে থাকেন। নিউইয়র্ক থেকেই এক বিবৃতি দিয়ে তিনি এই পুরস্কার নেওয়ার কথা অস্বীকার করেছেন।
ওই বিবৃতিতে গীতা জানিয়েছেন, ভারত সরকার আমাকে পদ্মশ্রীর জন্য যোগ্য মনে করেছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এই সম্মান আমি নিতে পারব না। কারণ সামনেই লোকসভা নির্বাচন। এই সময়ে এই সম্মান ভুল বার্তা দিতে পারে, তাতে ভারত সরকার এবং আমি, দু’পক্ষই বিব্রত হব। যা আমার পক্ষে আরও বেশি দুঃখজনক।
রাজনীতিকদের অনুমান, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় ক্ষমতায় থাকা বিজেডি নেতা নবীন পট্টনায়েকের বোনকে পদ্মশ্রী সম্মান দিয়ে বিজেডির মন পেতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, পদ্মশ্রী সম্মান ঘোষণার মাস খানেক আগে প্রকাশক স্বামী সোনি মেহতার সঙ্গে দিল্লিতে এসেছিলেন তিনি। তখনই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতেও যান দু’জন। প্রায় ৯০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে গীতার বৈঠক হয়েছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











