ভারতে বেড়েই চলেছে মাঙ্কিপক্স সংক্রমণ, শনাক্ত বেড়ে ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভারতে ক্রমেই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। সর্বশেষ দেশটিতে এক বিদেশি নারী মাঙ্কিপক্সে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এতে করে দেশটিতে সংক্রামক এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বুধবার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়া বিদেশি ওই নারীর বয়স ৩১ বছর। তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানেই তার সংক্রমণ শনাক্ত হয়। এদিকে সর্বশেষ এই সংক্রমণের জেরে দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
অবশ্য দিল্লি ছাড়া ভারতে এখন পর্যন্ত যত মাঙ্কিপক্স সংক্রমণের কথা সামনে এসেছে তার সবই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতের প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে এই রাজ্যটিতে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিদেশি ওই নারী। তার ত্বকেও ব়্যাশ বের হতে দেখা যায়। আর এরপরই মাঙ্কিপক্সের জন্য তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
বর্তমানে ওই নারী দিল্লি লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে যে ব্যক্তি দিল্লিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন তাকে গত সোমবার এলএনজেপি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন।
এদিকে মাঙ্কিপক্স প্রতিরোধে ইতোমধ্যেই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। কোভিড রুখতে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা ওপর জোর দেওয়া হতো, মাঙ্কিপক্স প্রতিরোধের ক্ষেত্রেও মূলত প্রায় একই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
হাত ধোয়া, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো অ্যান্টি-কোভিড প্রোটোকল এক্ষেত্রেও সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে আক্রান্ত ব্যক্তির কোয়ারেন্টাইনও এক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। তবে সংক্রমণের পর শরীরে ভাইরাসের তীব্রতা মূলত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত বেশি হয় বলে গবেষণায় দেখা গেছে।
এদিকে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে কেরালায়। রাজ্যটির ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন।
অবশ্য কেরালা ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলছে। এছাড়া রাজস্থান, হায়দরাবাদেও কয়েক জনের শরীরে মাঙ্কিপক্স উপসর্গ দেখা গেছে বলে দিন দু’য়েক আগে জানিয়েছিল ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








