ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:০০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতে ভূতের ভয়ে অজ্ঞান ৪০ ছাত্রী !

আপডেট: ০১:৪৮ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার

4810উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গের একটি স্কুলের ছাত্রীরা ভূতের ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে! গত এক মাসে অন্তত ৪০ জন ছাত্রী ভূতের ভয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে গেছে।
মঙ্গলবার বিকেলে বিবিসি বাংলা জানিয়েছে, কথিত ভূতের উপদ্রব মোকাবেলায় চিকিৎসকরা এখন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য চাইছেন।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা চা বাগানে চ্যাংমারি হিন্দি হাইস্কুলে কথিত ভূতের আনাগোনা শুরু হয়েছে গত মাস থেকে। এতে ১৫ ছাত্রী অজ্ঞান হয়ে যাওয়ায় শিক্ষকরা প্রথমে ভেবেছিলেন গরমে অসুস্থ হয়ে পড়ছে, তাই গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয়। স্কুল খুলতেই আবারও শুরু হয় কথিত ভূতের উপদ্রব।
নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ড. শুভজিৎ হাওলাদার জানিয়েছেন, 'প্রথমে মনে হয়েছিল অপুষ্টির কারণে ফিট হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। তারপরে দেখলাম তারা খাওয়া-দাওয়া করেই স্কুলে এসেছে। তাই এটা মানসিক রোগ। মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছি তাদের চিকিৎসার জন্য।'
তিনি জানান, স্কুলের কেবল একটি ক্লাসের ছাত্রীরাই এই 'ভূত' দেখতে পাচ্ছে। বেলা ১২টার পর ষষ্ঠ শ্রেণিকক্ষে ভূতের উপদ্রব শুরু হয়। হাসপাতালে চিকিৎসার সময়েও ভূতের ভয়ে ওই শিশুরা চিৎকার করে চলেছে।
নাগরাকাটা অঞ্চলে ভূতের উপদ্রব নিয়ে অনেক জনশ্রুতি আছে। সেখানকার চা-বাগানের ব্রিটিশ মালিক আর ম্যানেজারদের অনেকেই নাকি অপঘাতে মারা গেছেন– তারাই এখন ভূত হয়ে ঘুরে বেড়ান।
চিকিৎসকরা অবশ্য নাগরাকোটের এই ঘটনাকে একেবারেই একটি কুসংস্কার আর মানসিক বিকার বলে গণ্য করছেন।
২৯.০৬.২০১৪