ভারতে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।
ইন্দোরের কালেক্টর ইলিয়ারাজা বলেন, সর্বমোট ৩৫ জন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান তৎপরতা চলছে।
ব্যক্তিগত ট্রাস্ট দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। ইন্দোরের প্রাচীনতম আবাসিক উপনিবেশগুলোর একটি স্নেহ নগরে মন্দিরটি অবস্থিত। বাসিন্দাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইন্দোর মিউনিসিপাল করপোরেশন কাজ করলে এই ট্র্যাজেডি এড়ানো যেত।
মন্দিরটির ভেতরে একটি কূপ কংক্রিটের স্লাব দিয়ে ঢাকা ছিল। এই স্লাবের ওপরই মঞ্চ করে পূজা চলছিল। তবে এই স্লাবটি ৩০-৪০ জনের ওজন বহনের মতো যথেষ্ট মজবুত ছিল না। ফলে সেটি ভেঙে ৪০ ফুট গভীরে কূপের পানিতে ডুবে যান পুণ্যার্থীরা।
দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। শুক্রবার সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, এএনআই
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার