ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ভারতে মন্দিরে খাবার খেয়ে ১১জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি মন্দিরে ভাত খাওয়ার পর অন্তত ১১জন মারা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজন নারী রয়েছেন। এছাড়াও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

কর্ণাটকে একটি অনুষ্ঠানের পর মন্দিরে দেয়া খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় অন্তত ৭০জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের মধ্যেও আরও ১১জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর অন্তত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

একজন স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, মন্দিরের খাবারটি বিষাক্ত হয়ে থাকতে পারে।

ওই অনুষ্ঠানে অংশ নেয়া এক ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, আমাদের যে টমেটো ভাত দেয়া হয়েছিল, তা থেকে গন্ধ আসছিল। যারা সেই খাবার খায়নি, তারা ভালো আছে। যারা খেয়েছে, তারাই বমি করতে শুরু করে এবং পেটে ব্যথা হচ্ছে বলতে শুরু করে।

শুক্রবার চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান চলার সময় এই ঘটনা ঘটে। কর্ণাটক রাজ্যটি ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত। মন্দিরে দীক্ষিতদের একটি দলকে বিদায় জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।