ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৮:০৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু দেখলো ভারত। মারা যাওয়া ব্যক্তি কেরালার বাসিন্দা। তবে তিনি আক্রান্ত হয়েছিলেন দেশের বাইরে থেকে। শনিবার দেশটিতে মাঙ্কিপক্সে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন তার বয়স মাত্র ২২ বছর। মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিলো না তার। শনিবারই বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে জানা গেছে, তার রিপোর্ট ছিলো পজিটিভ। এর আগে গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক কেরালায় ফিরেছিলেন।
তারপর কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। কেরালার স্বাস্থ্য দফতর তার শরীরের নমুনা পরীক্ষা করে।

বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিলো। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিলো। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে, তবে, ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।

এ মৃত্যুতে স্বাস্থ্য মন্ত্রীর বলেন, শরীরে এনসেফ্যালাইটিস এবং ক্লান্তির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা বেশ কম। সেই জন্য মৃত্যু কীভাবে হলো, তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ জুলাই জ্বর এসেছিলো নিহত ওই যুবকের। তারপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে।

মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যে কিছু বিধিনিষেধ আছে। সেই নিয়মকানুন মেনেই তাকে কবর দেয়া হয়েছে। এই ক’দিন ওই যুবকের সঙ্গে যাদের খুব কাছ থেকে যোগাযোগ হয়েছিলো, তাদের সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস