ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৫:০৫:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ভারতে সাইকেলে মায়ের লাশ নিয়ে কবর দিল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বাবা নেই, মা মারা গেছে। কোনো প্রতিবেশী সহযোগিতা না করায় মাকে সৎকার করতে সাইকেলে করে মায়ের লাশ জঙ্গলে করব দিতে নিয়ে যাচ্ছে ছেলে।

ভারতের উড়িষ্যার কড়পাবাহাল গ্রামে এমনই ঘটনা ঘটেছে। সম্প্রতি এমন একটি ছবিসহ সংবাদ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে। আর এতেই হইচই পড়ে যায় ভারতজুড়ে।

প্রতিবেদনে জানা যায়, হঠাৎ পানি আনতে গিয়ে ৪৫ বছর বয়সী মা জানকী দেবী মারা যান। সতেরো বছরের কিশোর সুরুজ তার মায়ের মৃত্যুতে প্রতিবেশীদের সহযোগিতা চান। ‘নিচু জাতের’ বলে সুরুজের মায়ের শেষকৃত্যে এগিয়ে আসেননি গ্রামের কেউ। বাবা আগেই মারা যান।

পরে ছেলে সাইকেলে লম্বালম্বি দুটি বাঁশ বেঁধে তার ওপর চরাট বিছিয়ে মায়ের লাশ চাপিয়ে গ্রাম থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে একটি জঙ্গলে কবর দেন।

এর আগে ২০১৬ সালে দেশটির উড়িষ্যায় হাসপাতাল অ্যাম্বুলেন্স দিতে না পারায় স্ত্রীর লাশ মাদুর জড়িয়ে কাঁধে নিয়ে বাড়ি ফিরেছ্নে দানা মাঝি নামে এক ব্যক্তি। ওই সময়ে এটি আলোচিত ঘটনা হয়।

 
-জেডসি