ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:০৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের খারগোন জেলায় একটি যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, খারগোন জেলার ওন থানা এলাকায় সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। ওই নদীটিতে পানি ছিল না।

খারগোনের সাব-ডিভিশনাল অফিসার (পুলিশ) রাকেশ মোহন শুক্লা জানিয়েছেন, ইন্দোরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী এই বাসটি জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে ডোঙ্গারগাঁওয়ের কাছে বোরাদ নদীর ওপরে অবস্থিত সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৬ জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে।

এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানানো হয়েছে।