ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২৩:০০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে স্কুল বাস খাদে পড়ে ২৬ শিশু নিহত

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৯ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে গিয়ে ২৬টি শিশুর মৃত্যু হয়েছে।


সংবাদ মাধ্যমগুলো বলছে, একটি প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের বহনকারী বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়, এবং গড়াতে গড়াতে পাহাড়ের ঢালের মাঝামাঝি আটকে যায়।


হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ২২০ কিলোমিটার দূরে কাংড়া জেলায় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।


বাসটির আরোহী ছাত্রছাত্রীরা অধিকায়শই ছিল পঞ্চম শ্রেণী বা তার নিচের ক্লাসের পড়ুয়া।


বাসটির ভেতরে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে ৯০ কিলোমিটার দূরের পাঠানকোটের হাসপাতালে নেয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি দেবার কথা ঘোষণা করেছেন বলে সংবাদ মাধ্যমগুলো বলছে।