ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২:৪৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে মধ্যপ্রদেশের জাবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকালে জাবালপুরের দামোহ নাকা এলাকার কাছে নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ আগুন লাগে। এতে হাসপাতালের ৫ রোগী ও তিন কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। পুলিশ একথা জানিয়েছে।

জাবালপুরের পুলিশ সুপার অখিলেশ গৌর বলেন, বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল। আমাদের দল হাসপাতালের ভেতরে আটকে থাকা সবাইকে উদ্ধার করেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।