ভারতে ৪১ শতাংশ কিশোরী বিবাহিত
আপডেট: ০৬:০১ পিএম, ৩ মে ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতে ৪১ দশমিক ৩ শতাংশ মেয়ের ১৯ বছর বা এর চেয়ে কম বয়সে বিয়ে হয়। দেশটির ২০১১ সালের আদমশুমারিতে প্রাপ্ত ১৯ বছর বয়সী এক কোটি মেয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এমনই তথ্য পাওয়া গেছে।
আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ওই এক কোটি মেয়ের মধ্যে ৪১ লাখের বেশি মেয়েরই ১৯ বছর বা তার চেয়ে কম বয়সে বিয়ে হয়েছে। শুধু তাই নয়, তাদের অনেকেরই এরই মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেছে, বা বিধবা হয়েছেন বা আলাদা থাকছেন। দেশের বিহার (৫৯ দশমিক ৯), পশ্চিমবঙ্গ (৫৫ দশমিক ৮), রাজস্থান (৫৫) ও ঝাড়খণ্ড (৫৪ দশমিক ২) রাজ্যে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে বিবাহিতদের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া ত্রিপুরা ও মধ্যপ্রদেশে এ হার যথাক্রমে ৪৯ দশমিক ৬ শতাংশ ও ৪৬ দশমিক ৬ শতাংশ।
আদমশুমারির ওই তথ্যে শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। ভারতের গ্রাম এলাকাগুলোতে যেখানে ১৯ বা এর চেয়ে কম বয়সী মেয়েদের বিয়ের হার ৪৭ দশমিক ৩ শতাংশ, শহর এলাকাগুলোতে তা ২৯ দশমিক ২ শতাংশ। এ ছাড়া অনেক রাজ্যেই অধিকাংশ মেয়েদের ২০ বছরে বিয়ে হয় বলে আদমশুমারির তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে।
১৯ বা তার চেয়ে কম বয়সে মেয়েদের কম বিয়ে হয়েছে এ তালিকায় সবার উপড়ে নাগাল্যান্ড। এর পরই রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়ার অবস্থান। জম্মু ও কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের অবস্থাও বেশ ভালো। আর পুরোপুরি শহরকেন্দ্রিক দিল্লিতেও এ হার ১৯ দশমিক ৬ শতাংশ।
০৩.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










