ভারতে ভুয়া খবর প্রচারে শীর্ষে পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
২০২১ সালে ভারতে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গ থেকে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৩টি ভুয়া খবর ছড়ানো হয়েছে। শুধু কলকাতায় ছড়ানো ভুয়া খবরের সংখ্যাই ২৮টি। যা ভারতে দায়েরকৃত এ ধরনের মামলার প্রায় এক-চতুর্থাংশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির ভোট ব্যাংকে ব্যাপক উত্থান ঘটে। গেরুয়া দলের টার্গেট ছিল ২০২১ সালের ভোট। পাল্টা তৃণমূলও রাশ ধরে রাখতে মরিয়া ছিল। ফলে প্রচারের উত্তাপ তুঙ্গে উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় প্রচার অন্য মাত্রায় পৌঁছেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চরমে পৌঁছে। এ প্রসঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক চট্টোপাধ্যায়ের কথায়, এটি উদ্বেগের বিষয়। তবে আশ্চর্যজনক নয়। কারণ পোস্ট-ট্রুথ যুগে রাজনৈতিক প্রচার, জনগণের কাছে পৌঁছানোর জন্য অনৈতিক উপায় গ্রহণ করছে। এটি আরও প্রাধান্য পাচ্ছে।
ভুয়া খবর ছড়ানোর তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে তেলেঙ্গানা। রাজ্যটিতে ৩৪টি ও উত্তর প্রদেশে ২৪টি ভুয়া খবর শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে ১৭৯টি মামলার রিপোর্ট হয়েছে। শতাংশের বিচারে পশ্চিমঙ্গের ক্ষেত্রে যায় ২৪ শতাংশ।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











