ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:১০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে 'ছয় মাসের মধ্যে' ধর্ষকদের ফাঁসির দাবি নারী অধিকারকর্মীর

বিবিসি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার

ভারতে নেতৃস্থানীয় নারী অধিকারকর্মী বাতী মালিওয়াল বলেছেন, যারা শিশু ধর্ষণ করেছে, তাদের অপরাধ সংঘটনের ৬ মাসের মধ্যেই ফাঁসি কার্যকর হওয়া উচিত।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে তিনি এ আবেদন করেছেন বলে বিবিসিকে জানান মালিওয়াল।


দিল্লিতে জ্যোতি সিং নামে এক ছাত্রীকে এক বাসের ভেতর গণধর্ষণের পর হত্যার ঘটনার পাঁচ বছর পূর্তিতে তিনি এই আহ্বান জানান। এ ঘটনা সারা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের জন্ম দেয়।


কমিশন ফর উইমেন নামে ভারতে নারীদের নিরাপত্তা বিষয়ে নজরদারির দায়িত্বে থাকা সরকারি সংস্থার প্রধান স্বাতী মালিওয়াল বলেন, গত পাঁচ বছরে কিই বদলায় নি।


"দিল্লি এখনো ধর্ষণের রাজধানী। গত মাসেই দেড় বছরের এক শিশুকে পাশবিক ভাবে গণধর্ষণ করা হয়েছে, আরেকটি গণধর্ষণ হয়েছে সাত বছরের মেয়ের ওপর। এ ছাড়াও একটি দেড় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।"


তিনি বলেন, রাজধানীতে প্রতিদিন গড়ে তিনটি অল্পবয়েসী মেয়ে এবং ছয় জন প্রাপ্তবয়স্ক নারী ধর্ষণের শিকার হচ্ছেন।


জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের কারণে ভারতে এ সংক্রান্ত আইনগুোর সংস্কার করা হয়েছে, বিচার দুত করা এবং পুলিশকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগগুলো আরো গুরুত্বের সাথে নেবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে, বলছেন বিবিসির দক্ষিণ এশিয়া অঞ্চলের সম্পাদক জিল ম্যাকগিভারিং।


এ ব্যাপারে সচেতনতা বেড়েছে, ঘটনা রিপোর্ট করাও বেড়েছে। কিন্তু স্বাতী মালিওয়ালের কথায়, এতে সমস্যার সমাধান হয় নি।


তিনি বলেন, জ্যোতি সিংএর মা এখনো বিচার পান নি, কারণ দোষী ব্যক্তিদের এখনো ফাঁসি হয় নি।